অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ - The News Lion

অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ

 


দি নিউজ লায়ণঃ     গায়ের রং শ্যামলা হওয়ায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ উঠল বিরুদ্ধে।  বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদও করেছিলেন স্ত্রী। এই সবকিছুর জেরে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার ধুলাউড়ি গ্রামে। 


বিষয়টি জানতে পেরে মৃত গৃহবধূর পরিবার শ্বশুরবাড়িতে যান। সেখানে তারা দেখতে পান শোবার ঘরের বিছানায় তাদের মেয়ের দেহ পড়ে রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মৃতের পরিবার।  মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে জামাই সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার । রাতেই তদন্তে যায় সংশ্লিষ্ট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম মেহেরুন নেশা (২৪)। তার বাবার বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকার বটতলা গ্রামে।  তিন বছর আগে ধুলাউড়ি গ্রামের বাসিন্দা নূর সেলিম শেখের সঙ্গে বিয়ে হয়েছিলো মেহেরুন নেশার। তাদের একটি এক বছরের কন্যা সন্তান রয়েছে। এরপর আবারও গর্ভবতী হয়ে পড়েন মেহেরুন নেশা নামের ওই গৃহবধূ। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই গায়ের রং শ্যামলা বলেই ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ। এরপর এই মৃত্যুর ঘটনাটি ঘটে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.